শিক্ষাঙ্গন

সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার সমাবর্তন উপলক্ষে আহ্বায়ক কমিটি গঠন

সিলেট প্রতিনিধি: ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার ২০২২–২০২৩ শিক্ষাবর্ষের কামিল (মাস্টার্স) উত্তীর্ণ শিক্ষার্থীদের বহুল প্রতীক্ষিত ‘সমাবর্তন-২০২৬’ অনুষ্ঠান সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটিতে তানভীর আহমদ জাকির-কে আহ্বায়ক, মোঃ জালাল উদ্দিন-কে যুগ্ম আহ্বায়ক এবং নোমান আহমদ-কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
এছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন অ্যাডভোকেট সামছুল আলম চৌধুরী, মুফতি ফুরকান আহমদ তালুকদার, মোস্তাক আহমদ, মোঃ আব্দুল ওয়াদুদ, রেজওয়ানা বেগম এবং তাহমিনা আক্তার।

কমিটির আহবায়ক তানভীর আহমদ জাকির জানিয়েছেন, সমাবর্তন অনুষ্ঠানকে মর্যাদাপূর্ণ, সুশৃঙ্খল ও স্মরণীয় করে তুলতে ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানের পরিকল্পনা, সমন্বয় ও বাস্তবায়নে কমিটির সদস্যরা সম্মিলিতভাবে কাজ করবেন।

এছাড়াও হাদিস বিভাগ, ফিকহ বিভাগ, তাফসীর বিভাগ ও আদব বিভাগের সকল নিয়মিত ও অনিয়মিত, নতুন ও প্রাক্তন শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সমাবর্তন-২০২৬ অনুষ্ঠানটি একটি ঐতিহাসিক, গৌরবময় ও স্মরণীয় আয়োজনে পরিণত হবে—ইনশাআল্লাহ।

আহ্বায়ক কমিটির পক্ষ থেকে আরও বলা হয়, এ আয়োজন শুধু একটি সমাবর্তন নয়; বরং সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের পারস্পরিক ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্যের এক মিলনমেলা। তাই অনুষ্ঠানের সার্বিক সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা, সুচিন্তিত পরামর্শ, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং দোয়া একান্তভাবে কামনা করা হচ্ছে।

সকলের সম্মিলিত সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টায় সমাবর্তন-২০২৬ মাদ্রাসার ইতিহাসে একটি অনন্য, সফল ও স্মরণীয় অধ্যায় হিসেবে স্থান করে নেবে—এমন প্রত্যাশাই সংশ্লিষ্ট সবার।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized শিক্ষাঙ্গন

নাজিরপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :বিএনপির কেন্দ্রীয় কমিটি অন্যতম সদস্য, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বরিশাল বিভাগীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ
Uncategorized শিক্ষাঙ্গন সারাদেশ

পিরোজপুর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতবিনিময়

পিরোজপুর প্রতিনিধি: ইসলামি আরবি বিশ্ববিদ্যায়ের উপাচার্যের পিরোজপুরে আগমন উপলক্ষে সংবর্ধনা, আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ নভেম্বর) সকালে পিরোজপুর