সোমপাড়া অগ্নি দুর্গত পরিবারকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হাটহাজারী উপজেলা শাখার সহায়তা প্রদান
হাটহাজারী প্রতিনিধি:
হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ সোমপাড়ায় গত ১৬ সেপ্টেম্বর (বুধবার) ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ০৫টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, হাটহাজারী উপজেলা শাখা পরিবার। সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে আর্ত মানবতার সেবায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত হওয়া পরিবার গুলোর পাশে দাঁড়ায় হাটহাজারী উপজেলা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ। সোমবার(২১সেপ্টেম্বর) দুপুরে এ অনুদান প্রদান করা হয়। আর্থিক অনুদান প্রদানের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা এবং সহানুভূতি প্রদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হাটহাজারী উপজেলা শাখার সভাপতি লায়ন মাস্টার অশোক কুমার নাথ, সাধারণ সম্পাদক উজ্জ্বল দত্ত, পূজা সম্পাদক ডাঃ জগদীশ চক্রবর্তী, সহ- গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক বিশ্বজিৎ দে মুন্সি, সহ-দপ্তর সম্পাদক নয়ন চৌধুরী, গণ সংযোগ সম্পাদক প্রকাশ শীল, সাংস্কৃতিক সম্পাদক সুদীপ নাথ, মির্জাপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদ সভাপতি অশোক কুমার দে এবং সাংগঠনিক সম্পাদক রাজীব শীল প্রমুখ।





