রাজনীতি

স্যারের সংকট নেই,বিদ্যুৎ,গ্যাস সমস্যার বিষয়ে সরকার অবগত আছে -প্রতিমন্ত্রী

জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টার।

স্যারের সংকট নেই,বিদ্যুৎ,গ্যাস সমস্যার বিষয়ে সরকার অবগত আছে। তবে এসব সংকট থাকবে না খুব তাড়াতাড়ি এসব সমস্যার সমাধান হয়ে যাবে – জয়পুরহাটে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সমাবেশে বাংলাদেশ সরকারের জন প্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী এসব কথা বলেন।

এসময় বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পায়রা উড়ানো, কেক কাটা, আলোচনা সভা ও র‍্যালী সহ নানা কর্মসূচি পালন করা হয়

মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় জয়পুরহাট শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে অনুষ্ঠিত হয়েছে।। সেখান থেকে র‍্যালী বের করে শহর পদ দক্ষিণ করা হয়।

জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপি যুগ্ন আহবায়ক এমএ ওহাব, জয়পুরহাট রেড ক্রিসেন্ট সোসাইটির জয়পুরহাট ইউনিটের সাধারণ সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন,শহর বিএনপি’র সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল।

জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এর আগে শহরের রেলগেট এলাকায় জেলা বিএনপি’র দলীয় কার্যালয় সকাল ৮ টায় দলীয় পতাকা উত্তোলন ও শহীদ জিয়ার বেদিতে পুষ্প মাল্য অর্পণ করা হয়েছে।

জাহিদুল ইসলাম (জাহিদ)

স্টাফ রিপোর্টার।

মোবাঃ০১৭৮৫৩৫২৫৫৮

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

রাজনীতি

সংস্কার করতে সময় যত বেশি যাবে, সমস্যা তত বেশি হবে: মির্জা ফখরুল

একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে যেসব সংস্কার করা প্রয়োজন, তা দ্রুত করার তাগিদ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাজনীতি সারাদেশ

এবার প্রকাশ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি ও সেক্রেটারি।

খন্দকার মহিবুল হক, কুমিল্লা। এবার প্রকাশ্যে আসলো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সেক্রেটারি। শিবিরের আয়োজনে নবীন বরণ