সারাদেশ

হাটহাজারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

হাটহাজারী প্রতিনিধি:
“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” এ প্রতিপাদ্যে সামনে রেখে হাটহাজারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার ( ১০ মার্চ) উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ উপলক্ষে র্যালী,আলোচনা সভা ও মহড়ার আয়োজন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নিয়াজ মোর্শেদ। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন। মহড়ায় নেতৃত্ব দেন হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুল মান্নান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ একরাম উদ্দিন, আনসার ভিডিপি’র মোঃ সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোসলেম উদ্দিন, যুব উন্নয়ন কার্যালয়ের সহকারী মোঃ শরিফ হোসেন প্রমুখ।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,