সারাদেশ

কেএসআই গার্মেটস এ ওয়ার্ক স্টাডি ডিপার্টমেন্টের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আকাশ শীল, চট্টগ্রাম

পবিত্র রমজান উপলক্ষে ইয়াং ওয়ান করপোরেশন কেএসআই ( KSI) গার্মেন্টসের ওয়ার্ক স্টাডি ডিপার্টমেন্টের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১২ মার্চ ( বৃহস্পতিবার) ইয়ং ওয়ান করপোরেশের কেএসআই গার্মেন্টসের তিন নং কেন্টিনে ওয়ার্ক স্টাডি ডিপার্টমেন্টের সেকশন চিফ কাজী ফারহান হায়দারের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

ইফতারের পূর্বে দেশ, জাতি ও প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে উপস্থিত সবাই একসঙ্গে ইফতারে অংশ নেন। এ সময় পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির পরিবেশ লক্ষ্য করা যায়।
আয়োজকরা জানান, এমন আয়োজন সহকর্মীদের মধ্যে সম্পর্ক দৃঢ় করার পাশাপাশি পবিত্র রমজানের তাৎপর্য সবার মাঝে ছড়িয়ে দিতে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,