সারাদেশ

মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন পুনরায় শুক্রবারে চালু রাখার স্বীদ্ধান্তের সম্মানে নেত্রকোণার শিক্ষার্থীদের কর্মসূচি

মোঃ রেজাউল ইসলাম রানা
সংবাদ প্রতিনিধি, নেত্রকোণা সদর।
আজ (১৪ই মার্চ) থেকে ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ চালু হওয়ায় নেত্রকোণার সাধারণ ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে ‘বাংলাদেশ রেলওয়েকে’ অভিনন্দন জানিয়ে এক কর্মসূচি পালন করা হয়েছে।
নেত্রকোণা ‘বড় স্টেশন’-এ আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষার্থীদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন মোঃ আশিক নুর, আল মামুন, তারেক আবির, বুলবুল, আদনান সানি, ইকবাল, এবং আলিম।
কর্মসূচির সঞ্চালনা করেন মোঃ তারেক মিয়া, এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টেশন মাস্টার আব্দুল্লাহ আল মামুন। বক্তারা তাদের বক্তব্যে ট্রেন সিডিউল পরিবর্তনে যারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এছাড়া, কর্মসূচির শেষে শিক্ষার্থীরা মোহনগঞ্জ এক্সপ্রেস এর গার্ড এবং ট্রেনটির চালককে ফুলেল শুভেচ্ছা জানান।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,