সারাদেশ

পিরোজপুরে অজ্ঞান পার্টির সক্রিয় সদস্য আটক 

পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের ইন্দুরকানীতে অজ্ঞান পার্টির সক্রিয় সদস্য সুমন ব্যাপারীকে (৪০) আটক করেছে পুলিশ।
রোববার (১৬ মার্চ) সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। সুমন ব্যাপারী উপজেলার সেউতিবাড়িয়া গ্রামের মৃত ফজলুল হক ব্যাপারীর ছেলে।
সংশ্লিষ্ট সূত্র জানা গেছে, গত কয়েকদিন আগে উপজেলার সদর ইউনিয়নের চাড়াখালি গ্রামের বাদশা হাওলাদারের ঘরে খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে পরিবারের সবাইকে অচেতন করে ঘরের মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় বাদশা হাওলাদার বাদী হয়ে ইন্দুরকানী থানায় একটি মামলা দায়ের করেন।
ইন্দুরকানী থানার ওসি মো. মারুফ হোসেন জানান, অচেতন করে চুরির ঘটনায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির এক সদস্যকে শনিবার রাতে আটক করা হয়। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,