সারাদেশ

সুন্দরবন সংলগ্ন এলাকায় কোস্ট গার্ডের রাতভর অভিযান, ২০৫ কেজি হরিণের মাংসসহ আটক ১

উজ্জ্বল কুমার দাস, জেলা প্রতিনিধি,বাগেরহাট।

বাগেরহাটের সুন্দরবন সংলগ্ন তিনটি এলাকায় রাতভর অভিযান চালিয়ে ২০৫ কেজি হরিণের মাংসসহ এক চোরা হরিন শিকারিকে আটক করেছে মোংলা কোস্ট গার্ড। রবিবার (১৬মার্চ) দিবাগত রাতভর কয়রার দক্ষিণ খাসিটানা, শেকবাড়িয়া নদী সংলগ্ন এলাকা, শ্যামনগর উপজেলার সুন্দরবন বাজার ও মোংলার জয়মনিরগোল এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়। কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার তারেক আহমেদ সোমবার (১৭ মার্চ) বেলা ৩টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

অভিযানে সুন্দরবন থেকে অবৈধভাবে শিকারকৃত মোট ২০৫ কেজি হরিণের মাংস, ২টি মাথা, ২টি চামড়া ও ৮টি পা সহ ১ জনকে আটক করা হয়। আটককৃত হরিণ শিকারী মো: বাবু আলম (২৭) সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বাসিন্দা।

 

কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার তারেক আহমেদ জানান, জব্দকৃত হরিণের মাংস, মাথা, চামড়া, পা এবং আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বন বিভাগ ও নৌপুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

 

তিনি আরও জানান, বাংলাদেশ কোস্ট গার্ড সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা এবং অবৈধ বণ্যপ্রাণী পাচার প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,