সারাদেশ

টাঙ্গাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ বাংলা মদ ও নগদ টাকা জব্দ!

খায়রুল খন্দকার টাঙ্গাইল :টাঙ্গাইলের গোপালপুরে সেনাবাহিনী, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে বিপুল পরিমাণ বাংলা মদ ও নগদ অর্থ জব্দ করা হয়েছে।
অভিযানে হেমনগর ইউনিয়নের নলিন বাজার সংলগ্ন সুইপারবাড়ি থেকে আনুমানিক ২৫ লক্ষাধিক টাকা মূল্যের বাংলা মদ এবং মাদক বিক্রির নগদ ৩,৯৫,৭০০ টাকা জব্দ করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) রাত ৯টায় পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন ৩৭ আর্মি এডি রেজিমেন্টের ক্যাপ্টেন শাহরিয়ার আশফাক। তাঁর সঙ্গে ছিলেন গোপালপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল হাসান এবং টাঙ্গাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. সিরাজুল ইসলাম।
আটককৃতরা হলেন: অপূর্ব (২৫), শয়ন (১৫) এবং শাখারিয়া গ্রামের আনোয়ার হোসেন (৪২)। অভিযানের সময় মদ তৈরি ও সংরক্ষণের বিভিন্ন উপকরণ জব্দ করে সেগুলো তাৎক্ষণিকভাবে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযান-পরবর্তী এক বিবৃতিতে এসিল্যান্ড মো. নাজমুল হাসান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা এই সংবাদ পাই।  “জব্দকৃত মালামাল, নগদ অর্থ ও আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে। অধিকতর তদন্তের স্বার্থে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে মামলা দায়ের করবে। এদের সাথে জড়িত সকলকেই আইনের আওতায় আনা হবে।”
স্থানীয় বাসিন্দারা এমন সফল অভিযানের জন্য যৌথ বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন এবং মাদক নির্মূলে প্রশাসনের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,