সারাদেশ

সিরাজগঞ্জের ধর্ষণ মামলার মূল আসামীকে নাগরপুর থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪

নাগরপুর  প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়ন থেকে সিরাজগঞ্জের ধর্ষণ মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব ১৪।
উপজেলার গয়হাটা ইউনিয়নের বনগ্রাম গ্রামে অভিযান পরিচালনায় র‍্যাবের একটি আভিযানিক দল ১২ জুন বৃহস্পতিবার রাত আনুমানিক ২টায় দিকে  টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নের বনগ্রাম এলাকায় থেকে সিরাজগঞ্জের চৌহালী থানার ৬ মে তারিখে দায়ের করা  ধর্ষণ মামলা নং-০২/১০ প্রধান আসামি কে গ্রেফতার করেছে।
মামলাটি ধারা-৭/৯(১)/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী/২০২৫) অনুযায়ী দায়ের করা হয়েছিল।
এ মামলার এজাহারভুক্ত ১নং আসামী উপজেলার গয়হাটা বনগ্রাম গ্রামের মো. হাসানের ছেলে মো. আসিফ (২১) কে গ্রেফতার করেছে র‍্যাব ১৪।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে, এক প্রেস রিলিজ এমনটাই জানিয়েছে র‍্যাব ১৪।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,