সারাদেশ

এস,এম,আসলামের মুক্তির দাবিতে সিদ্ধিরগঞ্জে ট্যাঙ্কলরী মালিক-শ্রমিকদের কর্মবিরতি, পুলিশ ও বিএনপি নেতা-কর্মীদের তৎপরতায় স্বাভাবিক

মোঃলিটন চৌধুরী (নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ
বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক এস,এম আসলামের মুক্তির দাবিতে রোববার সকাল ৬টা থেকে সিদ্ধিরগঞ্জের মেঘনা ও পদ্মা পেট্রোলিয়াম লিঃ এর জ্বালানি তেল লোড-আনলোড এবং সরবরাহ বন্ধ রেখে কর্মবিরতি পালন করেছে ট্যাঙ্কলরী মালিক-শ্রমিকরা। তবে পুলিশ ও স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের তৎপরতায় সকাল ১১টা থেকে লোড-আনলোড ও সরবরাহ কার্যক্রম স্বাভাবিক হয়। তবে পদ্মা অয়েল কোম্পানি লিঃ এর কার্যক্রম সকাল থেকেই স্বাভাবিক ছিল।
বাংলাদেশ ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক সালাউদ্দিন বলেন, এসএম আসলামকে গ্রেফতারের প্রতিবাদে আমরা এই প্রতিবাদ সমাবেশ রেখেছি এবং কর্মবিরতি পালন করেছি। আমরা দ্রæত তার মুক্তি চাই।
প্রসঙ্গত, গত ৬ আগস্ট রাতে বিএনপির এই নেতাকে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। চাঁদাবাজির অভিযোগে তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ৩ (২) ধারায় ডিটেনশনের জন্য জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করা হয়। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়।
এদিকে জেলা বিএনপির সদস্য অকিল উদ্দিন ভুইয়া ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন জ্বালানি তেল লোড-আনলোড এবং সরবরাহ স্বাভাবিক রাখতে সকাল থেকে পুলিশের সহযোগিতায় স্থানীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে তৎপর হতে দেখা গেছে। তারা বলেন, জ্বালানি তেল রাষ্ট্রীয় সম্পদ। একটি মহল বর্তমান সরকারকে বিতর্কিত করতে নানাভাবে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। আমরা তা হতে দেবোনা। নির্বাচনের আগ পর্যন্ত সর্বক্ষেত্রে আমরা এই সরকারকে সহযোগিতা করে যাবো।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম জানান, ট্যাঙ্কলরী শ্রমিক ফেডারেশন অর্ধদিবস কর্মবিরতির ডাক দিয়েছিল। কিছু সময় মেঘনা ডিপোর তেল লোড-আনলোড বন্ধ ছিল। পরে স্থানীয় নেতা-কর্মীদের তৎপরতায় জ্বালানি তেল লোড-আনলোড এবং সরবরাহ স্বাভাবিক হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,