সারাদেশ

৪৭ নওগাঁ-২ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

 

তৌফিক তাপস, নওগাঁ জেলা প্রতিনিধি: ৪৭ নওগাঁ-২ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একাংশের নেতাকর্মীরা। সোমবার (১৭ নভেম্বর) দুপুর ১২টায় পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ডে সড়কের ওপর অবস্থান নেন তারা।

নেতাকর্মীদের দাবি, ঘোষিত মনোনয়নে সম্ভাব্য প্রার্থী সামসুজ্জোহা খানের মনোনয়ন বাতিল করে নাজিবুল্লাহ চৌধুরীরকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিতে হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে সম্ভাব্য প্রার্থীর মনোনয়ন নিয়ে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। এরই প্রতিবাদে নজিপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ করে সড়কের ওপর সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় বিক্ষোভকারীরা ‘মনোনয়ন পরিবর্তন চাই’, দুর্নীতিবাজ চাঁদাবাজ প্রার্থী চাইনা ; গ্রহণযোগ্য শিক্ষিত নেতা চাই; ‘তৃণমূলের মতামতের মূল্য দাও’এ ধরনের বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, তৃণমূলের মতামত উপেক্ষা করে মনোনয়ন দিলে দল ক্ষতিগ্রস্ত হবে। যাকে জনগণ চায় না তাকে চাপিয়ে দিলে তৃণমূলের কর্মীদের মনোবল ভেঙে যাবে। এজন্য জরুরি ভিত্তিতে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান তারা।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,