সারাদেশ

ভারতের কারাগারে সাজা ভোগ করে  আন্তর্জাতিক চেকপোষ্ট বেনাপোল দিয়ে দেশে ফিরলেন এক যুবক

জাকির হোসেন, বেনাপোল-শার্শা:
ভারতে আটক রোনাল বড়ুয়া  ওরফে শ্রাবন বড়ুয়া নামে এক বাংলাদেশী নাগরীক বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে প্রায় ১ বছর জেল খেটে বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফিরেছে।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩ টার সময় ভারতীয় পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের  কাছে হস্তান্তর করেছে।
ফেরত আসা রোনাল বড়ুয়া চট্রগ্রাম জেলার পদুয়া থানার নেপাল বড়ুয়ার ছেলে। তার বিপি নং ১২২৫৮৪০।
বেনাপোল ইমিগ্রেশন ওসি সাখাওয়াত হোসেন বলেন, ফেরত আসা রোনাল বড়ুয়া অবৈধ ভাবে সে দেশে বসবাস করার সময় পুলিশের কাছে আটক হয়। এরপর দুই দেশের মধ্যেস্থতায় তাকে আজ বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে ভারত বাংলাদেশে পাঠায়।
ফেরত আসা রোনাল বড়ুয়া বলেন, তার পাসপোর্ট ভিসার মেয়াদ শেষ হওয়ার পর সে সেখানে অবৈধ ভাবে ছিল। এরপর সে পুলিশের কাছে আটক হয়ে প্রায় এক বছর জেল খাটার পর আজ দেশে ফিরেছে।
যশোর রাইটস এর এরিয়া কোয়াডিনিটর সফিকুর রহমান বলেন, ফেরত আসা ব্যাক্তিকে তাদের যশোর শেল্টার হোমে রাখা হবে। এরপর পরিবারের সাথে যোগাযোগ করে তাকে হস্তান্তর করা হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,