সারাদেশ

ঢাকা-২ আসনে জামায়াতের প্রার্থী কর্নেল (অব.) মোহাম্মদ আবদুল হক

ঢাকা-২ (কেরানীগঞ্জ) আসন থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া)-এর সভাপতি কর্নেল (অব.) মোহাম্মদ আবদুল হক। রোববার সকালে এ তথ্য জানা গেছে।

এর আগে ঢাকা জেলা জামায়াতের শূরা সদস্য ও প্রকৌশলী মোহাম্মদ তৌফিক হাসানকে এই আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছিল।

এদিকে ঢাকা-২ আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও ধানের শীষের প্রার্থী আমানউল্লাহ আমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। একই আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছেন মাওলানা জহিরুল ইসলাম।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,