সারাদেশ

শ্যামনগরে অজ্ঞান পাটির দুই সদস্য গ্রেফতার

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর থানা পুলিশের অভিযানে সোমবার(২৯ ডিসেম্বর)দিবাগত রাতে উপজেলার ভূরুলিয়া গৌরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছন থেকে গৌরিপুর গ্রামের  আবুল খায়ের বাবু ওরফে স্প্রে বাবু (২৬) ও তার সহযোগি পৌরসভার বাদঘাটা গ্রামের  জাহাঙ্গীর হোসেন(২০)কে গ্রেফতার করা হয়েছে।

শ্যামনগর থানা পুলিশ জানায় গ্রেফতারকালে তাদের নিকট থেকে চেতনানাশক কেমিক্যাল, টর্চলাইট, সিরিঞ্জ ও চাবি জব্দ করেছে।

প্রেস ব্রিফিংকালে পুলিশ জানায় বাবুর বিরুদ্ধে শ্যামনগর,কালিগঞ্জ,আশাশুনি, সাতক্ষীরা সদর, দেবহাটা,খুলনা,বাগেরহাট ও মাগুরা জেলায় বিভিন্ন থানায় ডাকািতি,দস্যুতা ও চুরির ১৯টি মামলা রয়েছে। তার সহযোগির বিরুদ্ধেও শ্যামনগর থানায় ৬টি মামলা রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাজিব হোসেন,শ্যামনগর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান, এসআই বিপ্লব হোসেন, এসআই সজীব আহমেদ প্রমুখ।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,