সারাদেশ

টাঙ্গাইলে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

সাজেদুল ইসলাম , টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার শালদাইর এলাকায় ডা. নুরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে একটি ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) দিনব্যাপী এ ফ্রি মেডিক্যাল ক্যাম্পটি অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে শতাধীক সাধারণ রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনটির কর্ণধার অধ্যাপক ডা. নুরুল ইসলাম, গোবিন্দাসী ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান শাহীন প্রমুখ।
মেডিক্যাল ক্যাম্পে বিভিন্ন বয়সী মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। এ সময় ৪ জন অভিজ্ঞ চিকিৎসক রোগ নির্ণয়, প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ে পরামর্শ দেন।
স্থানীয় বাসিন্দারা এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত আয়োজনের দাবি জানান।
আয়োজকরা জানান, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতেই এ কর্মসূচির আয়োজন করা হয়। ভবিষ্যতেও এ ধরনের ফ্রি মেডিক্যাল ক্যাম্প অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,