সারাদেশ

শ্যামনগরে জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুন-অর-রশীদের মৃত্যু

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা জাসদ সভাপতি, মুক্তিযুদ্ধের সংগঠক বীরমুক্তিযোদ্ধা হারুন-অর-রশীদ(৮০) মারা গেছেন। তিনি বুধবার(১৪ জানুয়ারী) দিবাগত রাত দুইটার সময় উপজেলা সদরের হায়বাতপুর নিজ বাসভবনে মারা যান। শ্যামনগর উপজেলার বিশিষ্ট সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব শেখ হারুন-অর-রশীদকে রাষ্ট্রীয় মর্যাদায় হায়বাতপুর পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র, চার কন্যা সহ অসংখ্যা শুভান্যাধায়ী রেখে গেছেন। সর্বজন শ্রদ্ধেয় শেখ হারুন-অর-রশীদের মৃত্যুতে শ্যামনগরে শোকের ছায়া নেমে এসেছে।

শ্যামনগর উপজেলার প্রগতির সম্পাদক ও শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ আশেক ই এলাহী বলেন জাসদ সভাপতি বীরমুক্তিযোদ্ধা শেখ হারুন-অর-রশীদের ১৯৬৬ সাল থেকে শ্যামনগরের রাজনীতি ও সামাজিক কর্মকান্ডে যাত্রা শুরু। তিনি শ্যামনগরের প্রথম নিবন্ধিত প্রগতি সংঘের অন্যতম প্রতিষ্ঠাতা। নকশীকাঁথার উপদেষ্টা সহ উত্তরণ, সুশীলন সংস্থার সাথেও যুক্ত ছিলেন। তিনি আদি যমুনা বাঁচাও আন্দোলন কমিটির অন্যতম সংগঠক ছিলেন। এছাড়া শ্যামনগর উপজেলার বেসরকারী পানি কমিটি, ভূমি কমিটি, মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগার, জলবায়ু পরিষদ সহ অন্যান্য সংগঠনের সাথে দীর্ঘদিন যুক্ত ছিলেন। শ্যামনগরের সাবরেজিস্ট্রি অফিস স্থাপন সহ অন্যান্য প্রশাসনিক প্রতিষ্ঠান স্থাপনে ভূমিকা রেখেছেন। মুক্তিযুদ্ধের পর প্রথম প্রশাসনিক ভাবে গঠিত রিলিফ কমিটির চেয়ারম্যান ছিলেন। তিনি ১৯৬৬ সালে উচ্চ মাধ্যমিক পাশ করে ৬ দফা আন্দোলন, ৬৮,৬৯ এর গণ আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। শ্যামনগরে প্রথম শহীদ মিনার তৈরীর অন্যতম সংগঠক ছিলেন। মুক্তিযুদ্ধের শুরুতেই ১৯৭০ সালে নির্বাচিত এমসিএ এ কে ফজলুল হক, প্রয়াত সাবেক চেয়ারম্যান বিশ্বনাথ দাশ ও এ্যাড নুরুল হক গাইন সহ ভারতে গমন করেন। এবং স্বাধীনতার পর দেশে আসেন। সর্বোপরী একজন মুক্তমনা মানুষ হিসাবে সংকটগ্রস্থ মানুষের পাশে সবসময় থেকেছেন।

বৃহস্পতিবার বিকালে শ্যামনগর কেন্দ্রিয় ঈদগাহ ময়দানে জানাযা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্প অর্পন সহ কথা বলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাশেদ হোসাইন, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে বীরমুক্তিযোদ্ধা জিয়াদ আলী, বীরমুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলাম,  সাবেক অধ্যক্ষ আশেক ই এলাহী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাষ্টার আব্দুল ওয়াহেদ, সাবেক চেয়ারম্যান শেখ লিয়াকত আলী বাবু, শেখ মাহমুদ হোসেন,উপাধ্যক্ষ নাজিম উদ্দীন,এ্যড জি এম মুনসুর রহমান প্রমুখ। সকলে বলেন তার মৃত্যুতে শ্যামনগরের মানুষ অভিভাবক হারালেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,