সারাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জয়পুরহাটে উপদেষ্টা ফারুক ই আজমের মতবিনিময় সভা

জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টার।

যাতে আগের মতো আর কোন স্বৈরাচারী সরকার মানুষকে গুম,হত্যা রাস্তায় না করতে পারে এজন্যই হা – না ভোট। আর সংস্কারের অংশ হিসেবে হা – না ভোটটা এ সরকারের অপরিহার্য হয়েছে। সংস্কারের জন্য এ সরকার এসেছে, সংস্কার এ সরকারের একটা ম্যান্ডেট।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য ভোট আয়োজনের প্রস্তুতি জোরদারে অংশ হিসেবে সোমবার (১৯ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল সাড়ে ৯ টায় জেলায় কর্মরত প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মুক্তিযোদ্ধা বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক এসব কথা বলেন —

মতবিনিময় সভায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আল মামুন মিয়া সভাপতিত্বে, বক্তব্য রাখেন পুলিশ সুপার মিনা মাহমুদা, সিভিল সার্জন আল মামুন, তথ্য অফিসার ইব্রাহিম মোল্লা, জেলা কৃষি অফিসার সাদিকুল ইসলাম ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা সহ বিভিন্ন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা।

মতবিনিময় সভায় আসছে সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও সাধারণ মানুষের মাঝে গণভোটের সচেতনতা বাড়াতে প্রশাসনিক সমন্বয় আরও জোরদার করতে নানা দিকনির্দেশনা মূলক আলোচনা করা হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,