সারাদেশ

মোংলায় ইজিবাইকের ধাক্কায় সাংবাদিক অতনু চৌধুরী রাজু আহত

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের মোংলায় ইপিজেডের যাত্রী বহনকারী একটি অজ্ঞাতনামা ইজিবাইকের পেছন থেকে ধাক্কা লেগে সাংবাদিক অতনু চৌধুরী রাজু’র ডান হাত ভেঙে গুরুতর আহত হয়েছেন।
গত সোমবার (৫ জানুয়ারী) সন্ধ্যায় মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের টাটিবুনিয়া স্কুলের সামনে থেকে পায়ে হেঁটে নিজ বাসায় আসার পথিমধ্যে ইপিজেডের যাত্রী বহনকারী একটি অজ্ঞাতনামা ইজিবাইকের ধাক্কায় পড়ে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হন ও তার ডান হাত ভেঙে যায়।
আহত সাংবাদিক অতনু চৌধুরী (রাজু) দৈনিক ইনফো বাংলা পত্রিকার খুলনা ব্যুরো চীফ, নিউজ টোয়েন্টি ওয়ান টেলিভিশন, দৈনিক মুক্তির লড়াই, খুলনার খবরের বাগেরহাট জেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন ধরে সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করে আসছেন। তিনি খুলনা বিভাগীয় প্রেসক্লাবের বাগেরহাট জেলা শাখা’র সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য।
এ বিষয়ে মনির ডায়াগণস্টিক সেন্টারের  চিকিৎসক ডঃ জামীল হোসাইন বলেন, সাংবাদিক অতনু চৌধুরী রাজু’র ডান হাতে প্রচণ্ড আঘাত পেয়েছেন, যার কারণে হাতের কেন্নো আঙুলের ওখানে গুরুতর আঘাত পেয়েছেন। যার কারণে ডান হাতে আঙুলের ওখানের হাড় টা ভেঙে গেছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,