সারাদেশ

চিলমারীতে “সেতু নির্মাণে অনিয়মের অভিযোগ” তদন্তে দুদক 

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে “একটি সেতুর নির্মাণ কাজের অনিয়মের অভিযোগে” তদন্ত পরিচালনা করেছেন, দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৮শে জানুয়ারি) জেলা সমন্বিত কার্যালয়ের একটি দল, উপজেলার পাত্রখাতা এলাকায় “তিস্তা নালার (খালের) ওপর নির্মাণাধীন সেতু পরিদর্শন ও নথিপত্র যাচাই করেন। দুদক সূত্রে জানাযায়, সেতুটি নির্মাণে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারসহ বেশকিছু অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ ওঠেন। প্রাথমিক সত্যতা যাচাইয়ের জন্য বিশেষ অভিযান চালানো হয়েছে। অভিযানে দুদকের কর্মকর্তাদের সাথে সওজের একজন নিরপেক্ষ প্রকৌশলী উপস্থিত ছিলেন। তারা এলজিইডির দায়িত্বরত প্রকৌশলী জুলফিকার আলি এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার আব্দুল মান্নানের উপস্থিতিতে, সেতুর বিভিন্ন অংশ পরিমাপ করেন। বিশেষ করে সেতুর ‘ব্লক অ্যাপ্রোচ রোড’ এবং ‘হেরিং বন্ডে’ ব্যবহৃত ইটের মানও যাচাই করা হয়েছে। দুদকের সহকারী পরিচালক সাবদারুল ইসলাম বলেন, ব্রিজের ব্লক ও অ্যাপ্রোচ রোডে ব্যবহৃত ইট অত্যন্ত নিম্ন মানের। সংগৃহীত নমুনা গুলো ল্যাবে টেস্টের জন্য পাঠানো হবে। ল্যাব রিপোর্ট এবং নিরপেক্ষ প্রকৌশলীর পর্যবেক্ষণের ওপর পূর্ণাঙ্গ প্রতিবেদন দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে। প্রতিবেদনে কোন অসংগতি বা আর্থিক অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,