সারাদেশ

কর্মসংস্থানের অঙ্গীকারে শেরপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা

মোঃ মাকসুদুর রহমান

শেরপুর জেলা প্রতিনিধি :
শেরপুরে ১১ দলীয় জোটের উদ্যোগে একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) শহীদ দারোগ আলী পৌর পার্কে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. শফিকুর রহমান।
শেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক জিএস এস এম ফরহাদ, জুলাই যোদ্ধা খোকন চন্দ্র বর্মণ এবং শেরপুরের তিনটি সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীরা সহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, “আমরা যুবকদের জন্য বেকার ভাতা নয়, তাদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। বাংলাদেশকে আমরা যুবকদের হাতেই তুলে দিতে চাই।”
তিনি আরও বলেন, “চাঁদাবাজি, দখলবাজি ও মামলা বাণিজ্য আমাদের রাজনীতির অংশ নয়। আমরা এসব কখনো করিনি, ভবিষ্যতেও করব না—আপনারাই এর সাক্ষী।”
তিনি শেরপুরের শ্রীবরদী উপজেলায় জামায়াতে ইসলামীর এক নেতার হত্যাকাণ্ডের মামলার অগ্রগতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। বক্তব্যের শেষাংশে তিনি নতুন বাংলাদেশ গঠনে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার পাশাপাশি ১১ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান।
জনসভায় জামায়াতে ইসলামীর জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীসহ ১১ দলীয় জোটের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,