সারাদেশ

রাজবাড়ী-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী ইঞ্জিনিয়ার জাহিদ শেখের গণসংযোগ

বোরহান উদ্দিন :
রাজবাড়ী-২ সংসদীয় আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী ইঞ্জিনিয়ার জাহিদ শেখ গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেছেন।

রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সোনাপুর বাজারে তিনি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ট্রাক প্রতীকে ভোট প্রার্থনা করেন। গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নিজের নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন।

গণসংযোগ চলাকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইঞ্জিনিয়ার জাহিদ শেখ বলেন, স্বাধীনতার পর রাজবাড়ী-২ আসনে দীর্ঘদিন ধরে প্রকৃত উন্নয়ন হয়নি। প্রায় ৩৬ বছর আগে বিএনপি থেকে একজন প্রার্থী মনোনয়ন পেলেও তিনি নির্বাচিত হতে পারেননি। যদি সে সময় একজন যোগ্য প্রতিনিধি নির্বাচিত হতেন, তাহলে বালিয়াকান্দি উপজেলার অনেক উন্নয়ন সম্ভব হতো।

তিনি আরও বলেন, আমি বালিয়াকান্দির সন্তান হিসেবে এই এলাকার মানুষের উন্নয়নের স্বপ্ন নিয়ে রাজনৈতিক দলীয় প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছি। আপনারা যদি আমাকে ট্রাক মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে বালিয়াকান্দির সার্বিক উন্নয়নে কাজ করবো।

এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের বালিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি মাজহারুল ইসলাম রানা, ছাত্র অধিকার পরিষদের কালুখালী উপজেলা শাখার সভাপতি ওবায়দুর রহমান, মো. জাহিদ, মো. আরিফসহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,