সারাদেশ

পলাশবাড়ীর কালিবাড়ী হাটে পেটে ও মাথায় ছুরিকাঘাতে আহত মুরগীর ব্যবসায়ী

বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা) :

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার প্রাণকেন্দ্র কালীবাড়ী হাটে মুরগী ব্যবসাযীর দ্বন্দে রেজাউল নামে এক মুরগীর ব্যবসায়ীকে পেটে ও মাথায় ছুড়িকাঘাত করে হত্যা চেষ্টা করা হয়েছে। ১ ফেব্রুয়ারী রোববার রাত আনুমানিক ১০ টায় মুরগি হাটিতে এ ঘটনা ঘটেছে।

আহত মুরগী ব্যবসায়ী রেজাউল পলাশবাড়ী পৌরসভার গৃধারীপুর গ্রামের হকের ছেলে! সে বর্তমানে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়ার পর অবস্থার বেগতিক দেখে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক।

স্থানীয় সূত্রে জানা যায়, পৌর শহরের কালিবাড়ী বাজারে পার্শ্ববর্তী দোকানদার সাদুল্লাপুর উপজেলাধীন ইদিলপুর ইউনিয়নের ধারাই গ্রামের বাসিন্দা ইয়াকুব আলীর ছেলে সুমন এবং মিলন দুই ভাইয়ের সাথে একই স্থানের পাশাপাশি দোকানদার পৌর শহরের গৃধারীপুর গ্রামের হকের ছেলে রেজাউলের সাথে মুরগির খাঁচা রাখা নিয়ে বাগবিতন্ডা শুরু হয়। একপর্যায়ে দুই ভাই মিলে রেজাউলের পেটে ও মাথায় ছুরিকাঘাত করে। এরপর পার্শ্ববর্তী দোকানদার এগিয়ে আসে এবং আহত রেজাউলকে দ্রুত পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর অবস্থার বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত ডাক্তার দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। এ ঘটনায় ব্যবসায়ী ও আহত ব্যবসায়ী রেজাউল এর আত্মীয় স্বজনের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,