সারাদেশ

সুন্দরবনের হরিণ পথ হারিয়ে লোকালয়ে 

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধিঃ
সুন্দরবন থেকে পথ হারিয়ে লোকালয়ে চলে আসা একটি চিত্রা হরিণ উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা।
রবিবার (১ ফেব্রুয়ারি) মোংলা উপজেলার চিলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দারা হরিণটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেন।
স্থানীয়রা জানান, ভোরের দিকে সুন্দরবন সংলগ্ন পশুর নদী পার হয়ে হরিণটি চিলা ইউনিয়নের তেলিগলি এলাকার লোকালয়ে ঢুকে পড়ে। হরিণটিকে ঘুরে বেড়াতে দেখে স্থানীয়রা সেটিকে ধরার চেষ্টা করেন। বেশ কিছুক্ষণ প্রচেষ্টার পর এলাকাবাসী সম্মিলিতভাবে কোনো প্রকার আঘাত ছাড়াই হরিণটিকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়।
হরিণটি উদ্ধারের খবর তাৎক্ষণিকভাবে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কার্যালয়ে জানানো হলে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে পৌঁছে হরিণটিকে তাদের জিম্মায় নেয়।
বন কর্মকর্তারা জানান, উদ্ধারকৃত হরিণটি একটি প্রাপ্তবয়স্ক চিত্রা হরিণ এবং এটি শারীরিকভাবে সুস্থ রয়েছে।
এলাকাবাসীর সচেতনতার প্রশংসা করে বন বিভাগের এক কর্মকর্তা বলেন, বন্যপ্রাণী রক্ষায় স্থানীয়দের এই ইতিবাচক ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। প্রাথমিক পর্যবেক্ষণ শেষে হরিণটিকে আবারও সুন্দরবনের গহীন অরণ্যে অবমুক্ত করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,