গেজেট প্রকাশের দাবীতে পঞ্চগড়ে চতুর্থ শ্রেণীর কর্মচারীর অবস্থান ও বিক্ষোভ
একেএম বজলুর রহমান, পঞ্চগড় :
জাতীয় বেতন কমিশন ২০২৫ এর সুপারিশকৃত নবম পে-স্কেল ও গেজেট ১১ থেকে ২০ গ্রেড পর্যন্ত প্রকাশের দাবীতে পঞ্চগড়ে অবস্থান ও বিক্ষোভ কর্মসুচী পালন করেছে বিভিন্ন সরকারী দপ্তরের চতুর্থ শ্রেণীর কর্মচারীরা।
পহেলা ফেব্রুয়ারী থেকে ৩ ফেব্রুয়ারী পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি পালন করবে।
২ ফেব্রুয়ারী সোমবার সকালে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারী কর্মচারী সমিতি পঞ্চগড় জেলা শাখার আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে তারা পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে অবস্থান কর্মসুচী পালন করে।
এতে পঞ্চগড়ের বিভিন্ন সরকারী দপ্তরের চতুর্থ শ্রেণীর কর্মচারীরা অংশ নেন।
এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারী কর্মচারী সমিতির পঞ্চগড় জেলা শাখার সভাপতি সভাপতি নুর আলম বাচচু, সাধারণ সম্পাদক মো: রবিউল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতারা।
বক্তারা বলেন, আগামী ৬ ফেব্রুয়ারীর মধ্যে নবম পে-স্কেল ও গেজেট প্রকাশের দাবী জানান। দাবী মানা না হলে তারা কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন।





