দশমিনায়া যৌথ বাহিনী ও থানা পুলিশের অভিযানে মাদকদ্রব্য, দেশিয় অস্ত্র সহ আটক ৩
মোঃজায়েদ হোসেন, দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালী দশমিনা উপজেলায় যৌথ বাহিনী ও থানা পুলিশের অভিযানে মাদকদ্রব্য, দেশিয় অস্ত্র সহ তিনজকে আটকের ঘটনা ঘটে।
মঙ্গলবার রাতে উপজেলার রনগোপালদী ইউনিয়নের বিভিন্ন এলাকে থাকে আটক করা হয়। আটককৃতরা হলেন উপজেলার রনগোপালদী ইউনিয়নের রনগোপালদী গ্রামের মোঃ হারুন পেশকারের ছেলে মোঃ হানিফ পেশকার(২৫), সুশিল সদরদারের ছেলে সুমন সরদার(৩২) ও আবদুল হক হাওলাদারের ছেলে মোঃ জিয়া সরদার(৩০)
জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনী ও থানা পুলিশের দেশি অস্ত্র, মাদক উদ্ধার অভিযানের অংশ হিসাবে। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আরর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার বিএ-৭৮৩২ মেজর তানজিল নূর(৪২ ফিল্ড রেজিমেন্ট আটর্টিলারি) নেতৃত্বে দশমিনা উপজেলায় নির্বাচনকালীন সময় আইনশৃঙ্খলা রক্ষা, দেশি অস্ত্র উদ্ধার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে উজেলার রনগোপালদী ইউনিয়নের রনগেপালদী গ্রামের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ১টি অটোমেটিক চাকু, ০৭ টি দেশিও অস্ত্র, ৫০ গ্রাম গাজা, ১৯ পিচ ইয়াবা, ৪ টি মোবাইল, ২ টি মাদক দ্রব্য মাপার উপকরন, মাদকদ্রব্য সেবনের উকরন, ৯ পিচ যৌন উত্তেজনা মূলক ট্যাবলেট, নগদ ১৩ হাজার ৪শত টাকা উদ্ধার করা হয়। এসময় তিনজকে আটক করা হয়।
দশমিনা আরর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার বিএ-৭৮৩২ মেজর তানজিল নূর(৪২ ফিল্ড রেজিমেন্ট আটর্টিলারি) জানান, নির্বাচন সময়কালীন দেশি অস্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ অভিযানে মঙ্গবার গোপন সংবাদের ভিত্তিতে দেশি অস্ত্র, মাদকদ্রব্য, মাদকদ্রব্য ব্যবহার ও পরিমাপের উপকরন, নগদ টাকা সহ তিনজনকে আটক করা হয়। তিনজকে দশমিনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে।
দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহদাৎ মোঃ হাচনাইন পারভেজ জানান, মঙ্গলবার রাতের সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে উপজেলার রনগোপালদী ইউনিয়ন থেকে দেশি অস্ত্র, মাদকদ্রব্য, যৌনউত্তেজান ট্যাবলেটসহ তিনজনকে আটক করা করা হয়। তিন জনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে। এ অভিযান অব্যহত থাকবে।





