সারাদেশ

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ডিমলায় যৌথ বাহিনীর নির্বাচনী মহড়া

হযরত আলী বেলাল, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারীর ডিমলা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের উদ্যোগে যৌথ বাহিনীর নির্বাচনী মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় এ মহড়া পরিচালনা করা হয়।

ডিমলা উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে আয়োজিত মহড়ায় সেনাবাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‍্যাবের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী অংশ নেয়। মহড়ায় সম্ভাব্য ভোটকেন্দ্র, প্রধান সড়ক, হাটবাজার ও জনসমাগমস্থলগুলোতে টহল দিয়ে নিরাপত্তা প্রস্তুতি প্রদর্শন করা হয়। মহড়া পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে যৌথ বাহিনী মাঠে থাকবে। গুজব, সহিংসতা বা নাশকতার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। মহড়ায় সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, সহকারী পুলিশ সুপার (ডোমার সার্কেল) নিয়াজ মেহেদী, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমাম মোশারফ, সেনাবাহিনীর লেফটেন্যান্ট নাজমুস (৭ বীর), ডিমলা থানার ওসি শওকত আলী সরকার, র‍্যাব ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রশাসন সূত্র জানায়, নির্বাচনে ডিমলা উপজেলায় উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র‍্যাব, আনসার ও গ্রাম পুলিশ সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,