সারাদেশ

শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা নিহত

ওয়াসিম সেখ,সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ব্যাটারিচালিত অটো ভ্যান ও করিমন (ভটভটি) গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন।
ঘটনাটি ঘটে আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে শাহজাদপুর থানাধীন হাবিবুল্লাহ নগর ইউনিয়নের দরগারচর নতুনপাড়া সড়কে, দরগারচর নতুনপাড়া মার্কাস মসজিদের সামনে শাহজাদপুর এনায়েতপুর গামী পাকা সড়কে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, উক্ত সময় একটি ব্যাটারিচালিত অটো ভ্যানের সঙ্গে একটি করিমন (ভটভটি) গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটো ভ্যানে থাকা চান মিয়া (৭৭) গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। নিহত চান মিয়ার পিতা মরহুম বাণিজ প্রামানিক। তিনি তেলকপি নতুনপাড়া গ্রামের বাসিন্দা (থানা: শাহজাদপুর, জেলা: সিরাজগঞ্জ)।
সংবাদ পেয়ে শাহজাদপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং দুর্ঘটনাকবলিত অটো ভ্যান ও করিমন জব্দ করে থানায় নিয়ে যায়। পরে নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। পুলিশ জানায়, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,