সারাদেশ

দাঁড়িপাল্লা মার্কাকে জয়ী করতে দেবীগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত।

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় ঐক্যজোটের মনোনীত প্রার্থী সফিউল আলম সফিউল্লাহ সুফিকে বিজয়ী করার জন্য ও দাঁড়িপাল্লা মার্কায় ভোট আহবান করে নির্বাচনী সভার আয়োজন করা হয়েছে।
দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়ন জামায়াতে ইসলামী এ নির্বাচনী জনসভার আয়োজন করে।
৫ ফেব্রুয়ারী বিকেলে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার কালীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে  জনসভা অনুষ্ঠিত হয়। দন্ডপাল ইউনিয়ন আমীর মাওলানা ইবরাহীম খলিলের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর মনোনীত পঞ্চগড় ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা সফিউল আলম সফিউল্লাহ সুফি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও পঞ্চগড় জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসাইন, শ্রমিক কল্যান ফেডারেশন জেলা কমিটির সভাপতি ও পঞ্চগড় ২ সংসদীয় আসনের নির্বাচন পরিচালনা কমিটির সচিব আবুল বাশার বসুনিয়া, দেবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল বাতেন।
নির্বাচনী জনসভায় বক্তারা বলেন, জামায়াতে ইসলামী দেশের সম্পদের রক্ষক আর আরেকটি দল জনগনের সম্পদের ভক্ষক। তারা জনগনের সম্পদ লুটপাট করার জন্য প্রস্তুত রয়েছে।
 ন্যায় ও ইনসাফের পক্ষে আপনারা দাঁড়িপাল্লা মার্কায় আগামী ১২ তারিখে ভোট দিবেন। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশের সব চিনিকল ছাড়াও সকল বন্ধ কলকারখানা চালু করা হবে। কলকারখানা ইন্ডাস্ট্রিসহ সকল কর্মক্ষেত্রে নারীদের চাকুরির ৮ ঘন্টার সময় কমিয়ে আনা হবে। আরেকটি দল ক্ষমতায় যাওয়ার আগেই তারা ফ্যামেলি কার্ড বিক্রি করা শুরু করেছে। তারা একের পর এক ঘাট, হাট বাজার, শিক্ষা প্রতিষ্ঠান দখল করে নিয়েছে। তাদের অপকর্ম বন্ধ করতে আপনাদের ভোটে আগামী ১২ তারিখে আমাদের বিজয় হবেই ইনশাআল্লাহ।
বক্তারা আরও বলেন, আরেক দলটি ৫ আগষ্টের পরে তারা মামলা দিয়ে হয়রানি করেছে। মামলার ভয় দেখিয়ে তারা চাঁদাবাজি করেছে। দাঁড়িপাল্লা মার্কায় ভোট চাওয়ায় মহিলাদের লাঞ্ছিত করেছে। একমাত্র জামায়াতে ইসলামীর কাছেই দেশবাসি নিরাপদ। অন্য কোন দলের কাছে দেশের মানুষ কোন ভাবেই নিরাপদ না। অন্য দলের লোকজন যাতে কেন্দ্র দখল করতে না পারে তার জন্য ভোটের আগের দিন থেকে ফলাফল ঘোষণা করার আগে পর্যন্ত ভোট কেন্দ্র আপনারা পাহারা দিবেন
নির্বাচনী জনসভায় দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের
নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,