সারাদেশ

জয়পুরহাটের কালাইয়ে ঐতিহাসিক নান্দাইল দীঘিতে পেইন্টারদের মিলনমেলা

জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টার।

জয়পুরহাটের কালাই উপজেলার ঐতিহাসিক নান্দাইল দীঘিতে পেইন্টারদের মিলনমেলা ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। “মন চায় উড়তে, চলো যাই ঘুরতে” এই প্রতিপাদ্যে বার্জার, এলিট পেইন্ট ও উজালা পেইন্টসের কালাই উপজেলার পরিবেশক সরকার হার্ডওয়ার অ্যান্ড স্টোর এর আয়োজনে শুক্রবার দিনব্যাপী এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।

সরকার হার্ডওয়ার অ্যান্ড স্টোরের স্বত্বাধিকারী মো. রবিউল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক, গবেষক ও চারু ও কারুকলার মাস্টার ট্রেইনার মো. আব্দুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভাটাইজিং অ্যান্ড আইটি কোম্পানি ইনফিকো’র প্রতিষ্ঠাতা মো. আরমান হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংবাদকর্মী ও শিক্ষক আব্দুন নূর নাহিদ।

অনুষ্ঠানের প্রথম পর্বে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রমের সূচনা হয়। পরে পেইন্টারদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়।মধ্যাহ্নভোজের পর অংশগ্রহণকারীদের নিয়ে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এ মিলনমেলার সমাপনী পর্বে লটারির মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন পেইন্টারদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অংশগ্রহণকারীরাও এমন উদ্যোগকে সময়োপযোগী, উৎসাহব্যঞ্জক ও অনুপ্রেরণাদায়ক বলে মন্তব্য করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,