সারাদেশ

আমরা দায়িত্ব পালন করতে চাই জনগণের নিরাপত্তা দিতে চাই, মির্জা ফখরুল।

বেলাল হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধি:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমরা যুদ্ধ করেছিলাম এই দেশকে স্বাধীন করার জন্য—এটা সত্য। আজ যারা তরুণ, তাদের অনেকের হয়তো সে সময়ের অভিজ্ঞতা নেই। কিন্তু যাদের বয়স পঞ্চাশের ওপরে, তারা ভালোভাবেই জানেন—১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনী প্রায় ৩০ লাখ মানুষকে হত্যা করেছিল এবং দুই লাখ মা-বোনের সম্ভ্রমহানি ঘটিয়েছিল।”
তিনি বলেন, “দুঃখের সঙ্গে বলতে হয়, সেই সময় জামায়াতে ইসলামি পাকিস্তানি বাহিনীর সঙ্গে সহযোগিতা করেছিল। তাহলে যে দলটি আমাদের স্বাধীনতা চায়নি, তাদের আমরা কীভাবে সমর্থন করতে পারি?”
মির্জা ফখরুল আরও বলেন, “এই বিষয়গুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে। যে কোনো মূল্যে আমাদের স্বাধীনতাকে রক্ষা করতে হবে, যে কোনো মূল্যে আমাদের সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে এবং যে কোনো মূল্যে আমাদের গণতন্ত্রের সঙ্গে থাকতে হবে।”
তিনি বলেন, “একাত্তর ও চব্বিশ—এই দুটিকে সঙ্গে নিয়েই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই চেতনাকে সামনে রেখে আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান—সবাই এক হয়ে আগামীর পথে এগিয়ে যেতে চাই।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,