সারাদেশ

স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে টাকা ছড়ানোর অভিযোগে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন 

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র ফুটবল প্রতীকের প্রার্থী মুজাহিদ বেগের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা, দ্বিচারিতা, সাবেক এমপি নিক্সন চৌধুরীর ছায়া প্রার্থী হিসেবে পেশী শক্তি ও কালো টাকার ব্যবহার, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা মামলার হুমকিসহ একাধিক অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি মনোনীত এমপি  প্রার্থী মোঃ শহিদুল ইসলাম খান বাবুল।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় ফরিদপুরের সদরপুর উপজেলা বিএনপি নির্বাচনী কার্যালয়ে এক জরুরী সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে শহিদুল ইসলাম খান  বাবুল তার লিখিত বক্তব্যে বলেন, রাতের ভোটের কারিগর শেখ হাসিনার ভাতিজা সাবেক এমপি  নিক্সন চৌধুরী দেশ ছেড়ে পালিয়ে গেলেও স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগকে ‘ছায়া প্রার্থী’ হিসেবে ব্যবহার করছেন। এবং এমপি থাকাকালীন তার লুট করা অবৈধ কা্লো টাকা ছড়িয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছেন একই সাথে এলাকায় ভয়ের রাজত্ব কায়েমের চেষ্টা করছেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ স্ববিরোধী ও দ্বিচারিতামূলক বক্তব্যের মাধ্যমে প্রশাসনকে প্রভাবিত করার পাশাপাশি বিএনপি প্রার্থীকে প্রশ্নবিদ্ধ করতে নানা ধরণের মিথ্যাচার করছেন এবং তিনি (মুজাহিদ) সংসদ নির্বাচনকে বানচালের ষড়যন্ত্র করছেন বলে দাবি করেন তিনি।
এ সময়ে তিনি বলেন, মুজাহিদ বেগ নিক্সন চৌধুরীর আওয়ামীলীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন। নিক্সনের এপিএস, বাশার, পি,এস লিয়ন, নজরুল নিয়মিত মুজাহিদ বেগের  সাথে যোগাযোগ রাখেন বলেও তিনি সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।
তিনি উপস্থিত মিডিয়া কর্মীদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বিএনপির কোন নেতাকর্মী মুজাহিদের কোন নেতাকর্মীর গায়ে একটি আঁচড়ও দেয় নি। অথচ, তিনি অহেতুক বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যাচারে লিপ্ত রয়েছেন।
সংবাদ সম্মেলনে  সদরপুর উপজেলা বিএনপির আহবায়ক কাজী বদরুত জামান বদু, সদস্য সচিব মোঃ তরিকুল ইসলাম কবির মোল্লা, যুগ্ম আহবায়ক বাহালুল মাতুব্বর, কেএম আবু সাইদ,  ফরিদপুর, ভাঙ্গা,  সদরপুর ও চরভদ্রাসন উপজেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার  সংবাদকর্মী এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,