সারাদেশ

মাদারীপুরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী

সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুরঃ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে মাদারীপুরের কালকিনিতে জেলা ছাত্র শিবিরে উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারী) বেলা সাড়ে দশটা দিকে উপজেলার ভুরঘাটা মজিদবাড়ি বাসস্ট্যান্ড চত্বর থেকে বের হয়ে কালকিনি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাচা বাজারে গিয়ে বর্ণাঢ্য র‍্যালীটি শেষ হয়।
উক্ত র‍্যালীতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কয়েক হাজার নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন। র‍্যালী শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
কালকিনি উপজেলার ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ মানসুরের সভাপতিত্বে বক্তব্যদেন জেলা জামায়াতের সেক্রেটারি ও জেলা শিবিরের সাবেক সভাপতি হাফেজ এনায়েত হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও মাদারীপুর-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম, মাদারীপুর জেলা শাখার ছাত্র শিবিরের সভাপতি রিফাত হোসেন
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
জাকির হোসেন মোল্লা, মেজবাহ উদ্দিন সরদার, আরমান হোসেন, জেলা ছাত্রশিবির সেক্রেটারি বিল্লাল হোসেন প্রমুখ।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,