সারাদেশ

ভোলায় ছাত্রদল নেতা সিফাত হাওলাদার হত্যা মামলার দুই পলাতক আসামিকে  গ্রেফতার করেছে র‍্যাব 

মোঃ রাফসান জানি, ভোলা
ভোলা সদর মডেল থানার চাঞ্চল্যকর ছাত্রদল নেতা রিজওয়ান আমিন সিফাত হত্যা মামলার অন্যতম মূল পরিকল্পনাকারীসহ দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৮, ভোলা ক্যাম্প।
র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ১২টা ৫০ মিনিটে র‍্যাব-৮, ভোলা ক্যাম্প এবং র‍্যাব-৯, সিলেটের সিসিপি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন পৌর এলাকার আল হেরা রিসোর্টের পঞ্চম তলার একটি কক্ষ থেকে মামলার এজাহারনামীয় ১ নম্বর পলাতক আসামি মো. হাসিবুর রহমান (৩৮) কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত হাসিবুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাত ১টা ৫০ মিনিটে শ্রীমঙ্গল পৌর এলাকার চৌমুহনা আল মদিনা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় অবস্থিত হোটেল ইছাকি এমোসের ১০৭ নম্বর কক্ষ থেকে মামলার এজাহারনামীয় ৩ নম্বর পলাতক আসামি মো. রনি হাওলাদার (৩৬) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হাসিবুর রহমান ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শ্যামপুর গ্রামের মো. হেলাল উদ্দিন হাওলাদারের ছেলে এবং রনি হাওলাদার একই এলাকার মো. মোক্তার হাওলাদারের ছেলে।
র‍্যাব জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে পূর্ব শত্রুতা ও স্থানীয় রাজনৈতিক বিরোধের জেরে গত ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আসামিরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে ভিকটিম রিজওয়ান আমিন সিফাত (২৮) কে কুপিয়ে গুরুতর আহত করে হত্যা করে। এ সময় ভিকটিমের সঙ্গে থাকা ১ লাখ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। এ ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয় এবং এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করে।
র‍্যাব আরও জানায়, ঘটনার পর থেকেই আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে র‍্যাবের অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত দুই আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,