সারাদেশ

জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র ও ভোটের স্লিপ নম্বর অনলাইনে পাওয়া যাচ্ছে

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র ও ভোটের স্লিপ নম্বর অনলাইনে পাওয়া যাচ্ছে। ভোটার স্লিপ বের করার জন্য কারও দ্বারস্থ হতে হবে না। ভোটার স্লিপের জন্য ভোট কেন্দ্রে ভীড় জমাতে হবে না। তাছাড়া ইউনিয়ন ও সংসদীয় আসনের ভোটের তথ্য ও নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ছবি’সহ সকল তথ্য জানা যাচ্ছে।
বাংলাদেশ নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সকল তথ্য অনলাইনে জানা যাবে। বাংলাদেশ নির্বাচন কমিশনের ecs.gov.bd  ওয়েব সাইটের মেনু বারে নির্বাচনী এলাকা সিলেক্ট করে প্রতিটি ইউনিয়নে ভোট কেন্দ্র ও সংসদীয় আসনের ভোটার সংখ্যা ও ভোটার সংক্রান্ত তথ্য জানা যাচ্ছে। অপরদিকে ভোটারদের ভোট প্রদানের সহজীকরণে বাংলাদেশ নির্বাচন কমিশন  স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি  Smart Election  Management BD নামে অ্যাপস চালু করেছে।
অ্যাপসটি ইনস্টল করে প্রবেশ করে সংসদীয় আসন সিলেক্ট করলে উক্ত সংসদীয় আসনের ভোটার সংখ্যা, ছবি ও প্রতীক’সহ সব প্রার্থীদের তথ্য পাওয়া যাচ্ছে। অ্যাপসের নিচের দিকে Find a voter center অপশন সিলেক্ট করে জাতীয় পরিচয় পত্রের নাম্বার ও জন্ম তারিখ দিলে ভোটারের ভোটার স্লিপ নম্বর ও ভোট কেন্দ্র দেখা যাচ্ছে। এর ফলে ভোটারদের ভোট প্রদানের জন্য ভোটার স্লিপ নম্বর বের করার জন্য কেন্দ্রে ভীড় করার প্রয়োজনীয়তা কমে যাবে। এলাকার ভোটারদের মধ্যে এই অ্যাপসের মাধ্যমে ভোটার স্লিপ বের করতে দেখা যাচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,