সারাদেশ

গাইবান্ধা-০৩ পলাশবাড়ী সাদুল্লাপুর আসনে বিএনপি মনোনীত প্রার্থীর নির্বাচনী এশতেহার ঘোষণা।

বায়েজিদ পলাশবাড়ী (গাইবান্ধা) :

বাংলাদেশ ৩১ গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

৮ ফেব্রুয়ারী বিকালে পলাশবাড়ী উপজেলা বিএনপি কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের নিয়ে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তিনি এই ইশতেহার ঘোষণা করেন ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত ইশতেহারে অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক তার এলাকার শিক্ষা, স্বাস্থ্য, আইসিটি, কৃষি অবকাঠামো উন্নয়ন, অর্থনীতি, কর্মসংস্থান, সুশাসন, সামাজিক নিরাপত্তা ও মানবিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ইশতেহারে ৭৫ দফা কার্যক্রম বাস্তবায়নের কথা উল্লেখ করেন।

তিনি আগামী দিনে এসব উন্নয়ন কর্মকাণ্ডে সুযোগ পাওয়ার জন্য এলাকার সকল ভোটারের কাছে ভোট প্রত্যাশা করেন ।

অনুষ্ঠানে উপজেলা বিএনপি সভাপতি আব্দুস সামাদ মন্ডল, সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামিম রেজা উপস্থিত ছিলেন।

এসময় জেলা ও উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এদিকে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা সৈয়দ মঈনুল হাসান সাদিক এর নির্বাচনী এশতেহার ঘোষণা পর বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এই এশতেহারকে জনবান্ধব ও জনকল্যান মুলক বলে সাধুবাদ জানিয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,