সারাদেশ

আনন্দপুরে ধানের শীষের পক্ষে প্রচারণা, ডা. সালাউদ্দিন বাবুর সমর্থনে ডেইরি ফারমার্স এসোসিয়েশন

আনিসুর রহমান, সাভার প্রতিনিধি:
ঢাকা-১৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে প্রচারণা চালিয়েছে সাভার উপজেলা ডেইরি ফারমার্স এসোসিয়েশন। সাভার পৌরসভার আনন্দপুর এলাকায় এ প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রচারণায় নেতৃত্ব দেন সাভার উপজেলা ডেইরি ফার্মাস এসোসিয়েশনের সভাপতি মাকসুদুর রহমান খান। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সভাপতি ফজলুল হক ফালান, সাভার দলিল লেখক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ স্থানীয় বিএনপি নেতাকর্মী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
কর্মসূচির অংশ হিসেবে পথচারী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয় এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়। নেতারা বলেন, এলাকার উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় ডা. সালাউদ্দিন বাবুকে বিজয়ী করার বিকল্প নেই।
প্রচারণাকালে স্থানীয় নেতাকর্মীদের সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যায় এবং পুরো এলাকা জুড়ে নির্বাচনী পরিবেশ সরগরম হয়ে ওঠে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,