সারাদেশ

সাতক্ষীরা সীমান্তে মৃত মাকে শেষ বারের মত দেখার সুযোগ করে দিলেন দু দেশের সীমান্তরক্ষী বাহিনী

মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরা ::
সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে মারা যাওয়া মাকে বাংলাদেশে বসবাসরত দুই মেয়েকে শেষবারের মতো দেখার সুযোগ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সীমান্তের জিরো পয়েন্টে তাদের এই সুযোগ করে দেয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমাধীন ঘোজাডাঙ্গা গ্রামের গফুর মন্ডলের স্ত্রী জরিনা খাতুন (৯৮) বার্ধক্যজনিত কারণে মারা যান।
জরিনা খাতুনের দুই মেয়ে শিরিনা খাতুন ও আলেয়া খাতুন বৈবাহিক সূত্রে সাতক্ষীরা সদর উপজেলার হাড়দ্দহা (ভাড়ুখালী) গ্রামের বাসিন্দা। মায়ের মৃত্যুর খবর পেয়ে তারা শেষবারের মতো তাকে দেখার জন্য বিজিবির কাছে আবেদন জানান। অন্যদিকে, ভারতের ঘোজাডাঙ্গায় তাদের বাবার বাড়ির পক্ষ থেকেও বিএসএফের কাছে একই আবেদন করা হয়।উভয় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মানবিক দিক বিবেচনা করে বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের ভোমরা বিওপি এবং ভারতের ঘোজাডাঙ্গা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাতে সাড়া দেন। বুধবার বেলা ১২টায় বিজিবি ও বিএসএফের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জিরো পয়েন্টে মরদেহটি আনা হয়।
সেখানে দুই মেয়ে তাদের মায়ের মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন। বিজিবি ও বিএসএফের তত্ত্বাবধায়নে উভয় পরিবারের সদস্যরা কিছুক্ষণ কথা বলার সুযোগ পান এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,