সারাদেশ

নবীনগরে ‎চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা সদ্য এমপির।

মাজহারুল ইসলাম বাদল।
‎ব্রাক্ষনবাড়িয়া নবীনগরে
‎চাঁদাবাজি ও দলীয় প্রভাব বিস্তারের মাধ্যমে অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন নবীনগরের নবনির্বাচিত সংসদ সদস্য এডভোকেট এম এ মান্নান।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, চাঁদাবাজদের ধরিয়ে দিলে পুরস্কার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে এবং আজ থেকেই এ সংক্রান্ত অভিযান শুরু হচ্ছে।
‎এমপি মান্নান বলেন, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই তাঁর প্রথম প্রতিশ্রুতি।
কোনো ব্যক্তি বা গোষ্ঠী দলীয় প্রভাব বিস্তার করে চাঁদাবাজি বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সতর্ক করেন।
‎এর আগে নির্বাচনী ইশতিহারেও তিনি মেঘনা নদী থেকে অবৈধ বালি উত্তোলন বন্ধ, চাঁদাবাজি নির্মূল এবং দলীয় প্রভাব বিস্তার করে যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়েছিলেন।
তিনি স্পষ্ট করে বলেন, এসব অনিয়ম বন্ধ না হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,