সারাদেশ

পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের গোপন ভিডিও রেকর্ড ধারন করার প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় জিডি

বায়েজিদ পলাশবাড়ী (গাইবান্ধা) :

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহম্মদ এর গোপন ভিডিও রেকর্ড মোবাইল ফোনে ধারন করায় উম্মে মাহাবুবা সোমা নামে এক প্রধান শিক্ষকে আটক করা হয়।

পরে তার বিরুদ্ধে উপজেলা পরিষদের সিএ আনোয়ার হোসেন বাদী হয়ে থানায় জিডি করেছেন বলে নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ সরোয়ার হোসেন।

১৬ ফ্রেব্রুয়ারী সোমবার বিকেলে গোপন ভিডিও রেকর্ডের সময় উপজেলা নির্বাহী অফিসারের কক্ষ থেকে তাকে আটক করা হয়।

আটককৃত প্রধান শিক্ষক সাতার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত রয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।

পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ জানান তার বিরুদ্ধে থানায় প্রাথমিক জিডি করা সহ মোবাইল ফোন জব্দ করার জন্য পুলিশকে নির্দেশ প্রদান করা হয়েছে। পরে বিভাগীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে ৷

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,