সারাদেশ

পঞ্চগড়ে জেলা পুলিশেন মাস্টার প্যারেড অনুষ্ঠিত

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
পঞ্চগড় জেলা পুলিশের মাষ্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে এ প্যারেড অনুষ্ঠিত হয়।
১৬ ফেব্রুয়ারী সোমবার সকালে অফিসার ও ফোর্সের সমন্বয়ে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। মাস্টার প্যারেডে কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন পঞ্চগড়ের পুলিশ সুপার রবিউল ইসলাম।
এসময় পুলিশ সুপার রবিউল ইসলাম প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্ন আউট এর উপর ভিত্তি করে জিএস মার্ক প্রদান করেন।
পঞ্চগড়ের পুলিশ সুপার রবিউল ইসলাম প্যারেড পরিদর্শন শেষে অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে শৃঙ্খলা, ড্রেসরুলস মেনে পোষাক পরিধান করা, নিয়মিত পিটি-প্যারেড করা, স্বাস্থ্য সচেতনতা, পরিস্কার ও পরিচ্ছন্নতা, খেলাধুলা করা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার রবিউল ইসলাম পঞ্চগড় জেলা পুলিশের মটরযান শাখা, রেশন স্টোর, পুলিশ হাসপাতাল পরিদর্শন করেন ও বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন পঞ্চগড় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল) সামুয়েল সাংমা।
এসভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার,(ক্রইম এন্ড অপস্) ফরহাদ হোসেন , অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) শইমী ইমতিয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল), সামুয়েল সাংমা, সহকারী পুলিশ সুপার (প্রবি) জোবায়ের ইসলাম, পুলিশ লাইন্সের আরআই মিজানুর রহমান চৌধুরী, ডিআইও-১, জেলা গোয়েন্দা শাখা, কোর্ট ইন্সপেক্টর, প্রত্যেক থানার অফিসার ইনচার্জ, টিআই প্রশাসনসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,