সারাদেশ

পঞ্চগড়ে সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইমদাদুল হককে বিদায় সংবর্ধনা 

একেএম বজলুর রহমান , পঞ্চগড়
পঞ্চগড়ে সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইমদাদুল হককে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। পঞ্চগড় জেলা আইনজীবী সমিতি বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে পঞ্চগড় জেলা আইনজীবী সমিতি ভবনে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক অ্যাডভোকেট মহবুব উল হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইমদাদুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যালের বিচারক হুসাইন মোহাম্মদ ফজলুল বারী, পারিবারিক আদালতের বিচারক নুরুজ্জামানসহ জেলার জেলা জজ আদালত ও চীফ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতের বিভিন্ন বিচারকগণ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আদম সুফি, জেলা ও দায়রা জজ আদালতের জিপি এম এ বারী, সিনিয়র আইনজীবী মির্জা আমিরুল, গোলাম হাফিজ, এ হাসান প্রধান সহ আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা।
সভায় বক্তারা বিচারক মোহাম্মদ ইমদাদুল হকের পেশাগত সততা, নিষ্ঠা ও দক্ষতার প্রশংসা করেন এবং তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন। পরে তাঁকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,