সারাদেশ

সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২০২৬: চলছে ভোটগ্রহণ

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬ উপলক্ষে আজ মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত। সমিতি ভবনের দ্বিতীয় তলায় ৭টি বুথে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৪৩০ জন। ১৭টি পদের বিপরীতে ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনকে ঘিরে আইনজীবীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। বিএনপি সমর্থিত রফিক-কর্নেল পরিষদ প্যানেল থেকে সভাপতি পদে প্রার্থী শাকিল মোহাম্মদ শরিফুর হায়দার রফিক সরকার এবং সাধারণ সম্পাদক পদে প্রার্থী মোঃ হুমায়ুন কবীর কর্নেল প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অন্যদিকে জামায়াত সমর্থিত সেলিম-মাসুদ পরিষদ প্যানেল থেকে সভাপতি পদে প্রার্থী মোঃ রফিকুল ইসলাম সেলিম এবং সাধারণ সম্পাদক পদে প্রার্থী মোঃ মাসুদুর রহমান (মাসুদ) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে সভাপতি পদে ইসমাইল হোসেন হাসু, সাধারণ সম্পাদক পদে ইন্দ্রজিৎ সাহা এবং ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ মোজাহেদ বিন রহমান (মিঠু) নির্বাচন করছেন।
ভোটগ্রহণ শেষ হলে গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,