সারাদেশ

ভারতে পালানোর সময় হত্যা মামলার দুই সহোদর বেনাপোলে আটক

বেনাপোল প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার হত্যা মামলার আসামি দুই সহদর সাদিকুর রহমান শামিম (৩৬) ও সাজিদুর রহমান (৩২) ভারত যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশনে আটক হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রৃয়ারী) তারা বেনাপোল ইমিগ্রেশনে পাসপোর্টের আনুষ্টানিকতার কাজ করতে গেলে যাচাই বাছাইয়ের পর আটক হয়। তারা বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন।
আটককৃত দুই সহদর সাদিকুর রহমান শামিম ও সাজিদুর রহমান হালুরগাঁন ও ৯৫ পুরোমুকতো এলাকার জালাল উদ্দিন এর ছেলে।
আটককৃত শামিম হোসেন জানায় তারা বাংলাদেশ আওয়ামী রাজনীতির ছাত্রলীগের সাথে জড়িত। স্থানীয় পারিবারিক গন্ডোগোলের একটি মামলা তাদের নামে রয়েছে।
বেনাপোল ইমিগ্রেশন ওসি সাখাওয়াত হোসেন জানান, উক্ত দুই সহদর বেনাপোল ইমিগ্রেশনে তাদের পাসপোর্ট দিলে উক্ত পাসপোর্ট যাচাই বাছাইয়ের সময় তাদের নামে পারিবারিক গন্ডোগোল এর জেরে হত্যা মামলা পাওয়া যায়। এরপর তাদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিক কাজ শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।
বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক খায়রুল ইসলাম জানায় সুনামগঞ্জ জেলার দুই সহোদরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ আটক করেছে। তারা দুই ভাই হত্যা মামলার আসামি। সুনামগঞ্জ থানার সাথে যোগাযোগ করে তাদের ওই থানায় হস্তান্তর করা হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,