সারাদেশ

মাহেরমজান উপলক্ষে মাদারীপুরে দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুরঃ পবিত্র মাহেরমজান মাসকে সামনে রেখে মাদারীপুরে মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার সন্ধানে মাদারীপুর–এর উদ্যোগে দুই শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে সেহরি ও ইফতারের বাজার সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৮ ফেব্রুয়ারী বুধবার সকালে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের জাফরাবাদ এলাকার ফোরকানিয়া কওমিয়া মাদরাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে খাদ্য সামগ্রী, তসবিহ ও মিসওয়াক তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মাওলানা সাইদুর রহমান, সহ-সভাপতি মুফতি আলমগীর শিকদার, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি বিন ইয়ামিন, কোষাধ্যক্ষ রাসেল মাহমুদ, দপ্তর সম্পাদক হাসান মাহমুদসহ অন্যান্য সদস্যরা।
বিতরণ করা সামগ্রীর মধ্যে ছিল— ছোলা, চিনি, মুড়ি, ভেসন, চিড়া, মসুর ডাল, আলু ও ট্যাংসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য।
সংগঠনের নেতারা জানান, ২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকে ‘মানবতার সন্ধানে মাদারীপুর’ সারা বছরই দরিদ্র মানুষের জন্য কর্মসংস্থান সহায়তা, চিকিৎসা সহায়তা, টিউবওয়েল স্থাপন, ঘর নির্মাণ ও শিক্ষা অনুদানসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,