ইকবাল হাসান মাহমুদ টুকু বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় বারাকান্দিতে শাড়ি বিতরণ
ওয়াসিম সেখ,সিরাজগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় আনন্দ উদযাপন ও কৃতজ্ঞতা প্রকাশের অংশ হিসেবে শাড়ি বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বারাকান্দি গ্রামে গরিব ও অসহায় মা-বোনদের মাঝে এ শাড়ি বিতরণ কর্মসূচির আয়োজন করেন কালিয়া হরিপুর ইউনিয়ন মৎস্যজীবী দলের আহ্বায়ক ইব্রাহিম মোল্লা।
বিতরণ অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় ইব্রাহিম মোল্লা বলেন, ইকবাল হাসান মাহমুদ টুকু বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। তার হাত ধরেই দেশের জ্বালানি খাত আরও সমৃদ্ধ হবে-এই প্রত্যাশা থেকেই আমাদের ক্ষুদ্র এই আয়োজন।
তিনি আরও বলেন, ভবিষ্যতেও এলাকার অসহায় মানুষের পাশে থেকে সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখা হবে।





