সারাদেশ

সাতক্ষীরায় ছোট ভাইয়ের মৃত্যুসংবাদে বড় ভাইয়েরও মৃত্যু

মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরা ::
সাতক্ষীরা সদরে ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে বড় ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। ২২ ফেব্রুয়ারি রোববার সকালে সদর উপজেলার ধুলিহর ইউনিয়ন-এর ভালুকা চাঁদপুর সাত্তারের মোড় এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত আবুল কাশেমের ছোট ছেলে আব্দুল গফুর (৫৩) চিকিৎসাধীন অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল-এ মারা যান। তার মৃত্যুসংবাদ বাড়িতে পৌঁছালে বড় ভাই আব্দুল করিম (৫৬) মানসিকভাবে ভেঙে পড়েন। ছোট ভাইয়ের শোক সহ্য করতে না পেরে তিনি স্ট্রোক করেন এবং নিজ বাড়িতেই ইন্তেকাল করেন।
আপন দুই সহোদর ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশী আলমগীর কবীর বলেন, ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। তিনি দুই ভাইয়ের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,