সারাদেশ

রাঙ্গুনিয়ায় পদুয়া গীতাপাড়া পল্লী উন্নয়ন সংঘের উদ্যোগে মন্দির নির্মাণের শুভসূচনা

চট্টগ্রাম রাঙ্গুনিয়া রঞ্জন দে
গত ৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে ফেব্রুয়ারি (শুক্রবার) শুভ দিনক্ষণে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে মন্দির নির্মাণকাজের আনুষ্ঠানিক সূচনা সম্পন্ন হয়।
চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়ন অন্তর্গত গীতাপাড়ায় দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে গীতাপাড়া পল্লী উন্নয়ন সংঘের উদ্যোগে এই মহতী কার্যক্রম শুরু হয়েছে।
গীতাপাড়া পল্লী উন্নয়ন সংঘের সম্মানিত সভাপতি মাস্টার নির্মল চন্দ্র দেব মহোদয়ের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ভূমিদাতা রনি দাশ গুপ্ত, লিটন দাশ গুপ্ত, নুপুর দাশ গুপ্ত, বাসু দাশ গুপ্তা, টিংকু দাশ গুপ্তা, দুলাল দে মহোদয় এবং সংঘের সম্মানিত সাধারণ সম্পাদক বাবু হারাধন দে মহোদয়।
বক্তারা বলেন, বহু বছর ধরে এলাকাবাসীর প্রাণের দাবি ছিল একটি পূর্ণাঙ্গ মন্দির প্রতিষ্ঠা করা। নানা প্রতিকূলতা ও দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে শুরু করেছে। সংঘের নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দের ঐকান্তিক প্রচেষ্টা, দানশীল ব্যক্তিদের আন্তরিক সহযোগিতা এবং স্থানীয় সনাতনী সম্প্রদায়ের সম্মিলিত সমর্থনে এই মহতী উদ্যোগ সফলতার পথে এগিয়ে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উদ্যোক্তারা জানান, মন্দির নির্মাণের মাধ্যমে এলাকায় নিয়মিত পূজা-অর্চনা, ধর্মীয় শিক্ষা কার্যক্রম, শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, কীর্তন ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আরও সুসংগঠিতভাবে পরিচালনা করা সম্ভব হবে। পাশাপাশি সামাজিক ঐক্য, সম্প্রীতি ও নৈতিক শিক্ষার বিকাশেও এই মন্দির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নির্মাণকাজ শুরুর পূর্বে বিশেষ পূজা ও শুভ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুপুরে ভক্তদের মাঝে অন্নপ্রসাদ বিতরণ করা হয়। এ উপলক্ষে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
স্থানীয়দের প্রত্যাশা, নির্মিতব্য এই মন্দির শুধু উপাসনার স্থান হিসেবেই নয়, বরং সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হিসেবে গীতাপাড়াকে নতুন পরিচয়ে প্রতিষ্ঠিত করবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,