সারাদেশ

শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে রাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

রাবিপ্রবি প্রতিনিধিঃ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান নবনিযুক্ত মন্ত্রীবর্গের সঙ্গে পৃথক পৃথক সৌজন্য সাক্ষাৎ করেছেন।

২৪ ফেব্রুয়ারি(মঙ্গলবার), শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাবিপ্রবি উপাচার্য। এ সময় তিনি দায়িত্ব গ্রহণ উপলক্ষে শিক্ষামন্ত্রীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম, চলমান উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে অবহিত করেন।

সৌজন্য সাক্ষাতে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, গবেষণা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীবান্ধব বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম পরিদর্শনের জন্য তাঁদেরকে স্বাগত জানান।

এছাড়াও একই দিনে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের সঙ্গে পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেন উপাচার্য।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,