সারাদেশ

দেবীগঞ্জের টেপ্রীগঞ্জে মালিকানা দোকানঘর দখল করলেন  জামায়াতের লোকজন।

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের রামগঞ্জ বিলাসির চৌধুরীহাটে মালিকানা দোকানঘর দখল করার জন্য তালা মেরে দিলেন জামায়াত সমর্থিত লোকজন।
২৩ জানুয়ারী মঙ্গলবার বিকেলে দোকান ঘরটি তালা মেরে দেয়া হয়।
জানা যায়, টেপ্রীগঞ্জ ইউনিয়নের রামগঞ্জ বিলাসি চৌধুরীহাটে প্রায় ৮ শতক জমি প্রায় ৩০ বছর আগে জমি বিক্রি করে দেন টেপ্রীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রহমানের এর বাবা সাবেক চেয়ারম্যান কাওসার আলম সরকার। হাফিজুর রহমান হাকিম প্রফেসরের নিকট বিক্রি করেন। পরে হাফিজুর রহমান সেখানে দোকান ঘর নির্মান করেন। দোকান নির্মান করার পর থেকে বর্তমান পর্যন্ত দোকান চলমান রয়েছে।
বাজারের স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা জানান, ওই দোকানঘরটি সোহেল রানাদের। তারা দীর্ঘদিন ধরে সেই দোকানে ব্যবসা বানিজ্য পরিচালনা করে আসছিল। এখন জামায়াতে ইসলামীর লোকজন একত্রিত হয়ে দোকানঘরটি দখল করার জন্য তালা মেরে দেন।
এরপর ১২ ফেব্রুয়ারী জাতীয় নির্বাচন হয়ে যাওয়ার পর দেবীগঞ্জ পৌর বিএনপির এক নেতা ও তার ভাতিজা শ্রমিক কল্যান ফেডারেশন দেবীগঞ্জের সজিব আহমেদসহ জামায়াতে ইসলামীর লোকজনকে নিয়ে হাফিজুর রহমানের দোকান ঘরটি ২৩ ফেব্রুয়ারী বিকেল ৩ ঘটিকার সময় দখল করার উদ্দেশ্যে দোকান ঘরটি তালা মেরে দেয়। বর্তমান পর্যন্ত দোকানটি তালাবন্ধ অবস্থায় রয়েছে।
টেপ্রীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক জানান, ঘরটি আমরা নির্বাচন পরিচালনা করার সময় নিয়ে ছিলাম। দোকান ঘরটি প্রায় ৩০ বছর ধরে হাফিজুলদের দখল রয়েছে। ঘরটি তাদের কেনা সম্পত্তি। তাদের ঘরটি দখল করার জন্য জামায়াতে ইসলামীর লোকজন একত্রিত হয়ে বিএনপির কিছু নামধারী নেতাদের সাথে নিয়ে ঘরটি দখল করার জন্য তালা মেরে দেয়।
হাফিজুর রহমানের ভাতিজা সোহেল রানা জানান, ৩০ বছর থেকে দোকানঘরের জায়গাটি আমাদের কেনা সম্পত্তি। তারা জোরপূর্বক ভাবে দোকানঘরটি দখল করার জন্য জামায়াতে ইসলামীর লোকজন ও বিএনপির কিছু নামধারী লোকদের সাথে নিয়ে ঘরটি দখল করার উদ্দেশ্যে তালা মেরে দেয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,